আন্তর্জাতিক যোগা দিবস: মোহনপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৮ই জুন ২০২৫।আগামী ২১ জুন সকাল ৭টায় মোহনপুর বালিকা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে মহকুমাভিত্তিক যোগা দিবস উদযাপন করা হবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, কর্মচারী, যোগাপ্রেমী, জনপ্রতিনিধি সহ মোট ২৫০ জন যোগব্যায়াম করবেন। অনুরূপভাবে, হেজামারা ব্লকভিত্তিক যোগা দিবস উদযাপন করা হবে সুরেন্দ্রনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে, বামুটিয়া ব্লকভিত্তিক যোগা দিবস উদযাপন করা হবে গান্ধীগ্রাম উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে, লেফুঙ্গা ব্লকভিত্তিক যোগা দিবস উদযাপন করা হবে মধুচৌধুরী পাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে।

প্রত্যেক ব্লকভিত্তিক অনুষ্ঠানে র‍্যালি ও যোগব্যায়াম অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক যোগা দিবস সফলভাবে উদযাপন করার লক্ষ্যে আজ মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ ও ভাইস চেয়ারপার্সন শংকর দেব, হেজামারা বি.এ.সি.-র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত, হেজামারা, বামুটিয়া, মোহনপুর, লেফুঙ্গা ব্লকের বিডিও সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক, ক্লাব, এন.জি.ও.-র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment