অনলাইন ডেস্ক, ১৮ জুন, ২০২৫ । চড়গণকী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আক্রান্ত বলে অভিযোগ উঠেছে।
বুধবার পারিবারিক বিবাদ কেন্দ্র থেকে বড় ভাইয়ের হাতে আক্রান্ত হয় ছোট ভাই।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার গত কয়েকদিনের ধরে চলছে দুই ভাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে পারিবারিক বিবাদ।
এই বিবাদ কেন্দ্র করে বড় ভাই ছোট ভাইকে মারধোর জখম করে। ঘটনা আজ বেলা দুইটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত চড় গণকী এলাকায়।
আহত ব্যক্তির নাম দুলাল নম দাস(৩৫)। ঘটনার বিবরণে জানা যায়, চড়গণকী এলাকার দুলাল নম দাস বাড়ির জায়গা নিয়ে তাঁর বড় ভাই বিক্রম নম দাসের বিবাদ।
বেশ কয়েক বার শালিসী সভা ও হয়। আজ বিক্রম নম দাস বাড়ির এসে ছোট ভাইয়ের ঘরে তালা ঝুলিয়ে দেয়।
ঘরের মধ্যে তালা দেওয়াতেই দুই ভাইয়ের মধ্যে ঝগড়া পরিনত হয়। ঝগড়া এক সময় মারামারিতে পরিনত হয়।
বিক্রম নম দাস তার ছোট ভাইকে গলায় গামছা দিয়ে ফাঁস হত্যার চেষ্টা করে। চিৎকার চেঁচামেচি পর পরিবার ও প্রতিবেশীরা ছুটি আছে।
আহত ব্যক্তিকে উদ্বার করে জেলা হাসপাতালে নিয়ে আসে।
মোআহত দুলালের অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে স্থানান্তর করে।








