অনলাইন ডেস্ক, ২২ মে, ২০২৫: উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায় ৯০ বছর বয়সী বৃদ্ধা মহিলার পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক সহ মন্ডল সভাপতি। জানাযায় এলাকার ৯০ বছরের বৃদ্ধা কল্পনা দেবনাথের বৃদ্ধ ভাতা রয়েছে।
দপ্তর থেকে উনাকে প্রতিমাসে ভুলবশত অ্যাডভান্স 6 মাসের ভাতা পূর্বে দিয়ে দিয়েছেন। দপ্তরের ভুলের দরুন ৯০ বছর বৃদ্ধা সে বিষয়টা বুঝতে পারেননি। এমনকি ব্যাংক কর্তৃপক্ষ সেই বিষয়টা মহিলাকে জানান নি।
মহিলা বৃদ্ধার ভাতা জন্য বারবার ব্যাংকে আসা-যাওয়া করছেন এবং বুধবার সেই খবর প্রকাশিত হওয়ার পর বৃদ্ধা মহিলা কল্পনা দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ চড়িলাম বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দাস সহ ভারয়ী জনতা পার্টি দলের এক প্রতিনিধি দল।
বিধায়ক বলেন, বৃদ্ধার ভাতা বন্ধ হয়নি। মূলত ওনার ভাতা ভুলবশত উনাকে অ্যাডভান্স দিয়েছেন দপ্তর। অ্যাডভান্স টাকা রিকোভারী হয়ে গেলে আবার ভাতা শুরু হবে। বৃদ্ধা মহিলার পাশে থেকে সর্বদা সাহায্য সহায়তা করার আশ্বাস দিলেন বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বরা।







