নেশাবিরোধী অভিযানের শ্লোগানতুলে থানা ঘেরাও করলো প্রমিলাবাহিনীরা!

অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল, ২০২৫ : শান্তির বাজার থানার অধীনে সর্বত্র চলছে নেশার রমরমাব্যাবসা। বর্তমানসময়ে নেশার করালগ্রাসে আশক্ত হয়ে সর্বশান্ত হয়ে পরছে যুব সমাজ। এতে করে মা- বাবা তাদের সন্তানদের হারাচ্ছে। এই নেশাকারবারীদের দমনে পুলিশের সাহায্য চেয়েও কাজের কাজ কিছুই হয়নি।

পুলিশের উপর আস্থা হারিয়ে রাজাপুর ভিলেজ এলাকার প্রমিলাবাহিনীরা একত্রিত হয়ে একটি কমটি গঠন করে। এই কমিটি গঠনের পর থেকে এলাকার প্রমিলা বাহিনারা বেশকিছু নেশাকারবারীদের নেশা সামগ্রীসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মহকুমার পুলিশ আধিকার এইসকল নেশাকারবারীদের অর্থের বিনিময়ে পার পাইয়ে দিচ্ছে বলে স্থানীয় লোকজনদের অভিযোগ। শুক্রবার রাতে কিছুসংখ্যক নেশাকারাবীদের পুলিশের হাতে তুলে দিয়ে প্রমিলাবাহিনী থানা ঘেরাওকরে।

সকলের একটাই দাবী দ্রুততার সহিত নেশাকারবারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানকরতে হবে। মহকুমার পুলিশ আধিকারিককে শান্তির বাজার থেকে স্থানান্তরিত করে স্বচ্ছ একজন পুলিশ আধিকারিক নিয়ে আসা দাবি জানায় স্থানীয়রা।

Leave a Comment