আগরতলা পুর নিগমের বর্ধিত এলাকাগুলিতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে : মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ, ২০২৫। । আগরতলা পুর নিগমের বদ্ধিত এলাকাগুলিতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই এলাকাগুলি ২০১৮ সালে গ্রাম পঞ্চায়েত থেকে আগরতলা পুর নিগমের অন্তর্ভুক্ত করা হয়। আজ বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের জনস্বার্থে আনা এক নোটিশের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা এই তথ্য জানান।

মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালের পুর নির্বাচনের পর থেকে পুর নিগমের বর্জিত এলাকাগুলিতে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, পঞ্চদশ অর্থ কমিশন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, আমরুত, স্পেশাল অ্যাসিস্ট্যান্স টু স্টেট ক্যাপিটেল ইনভেস্টমেন্ট ইত্যাদি প্রকল্পে রাস্তাঘাট, ট্রেইন, বিশুদ্ধ পানীয়জল, বিদ্যুৎ, শৌচালয় নির্মাণ হত্যাদি উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকগুলি কাজ সম্পন্ন হয়েছে।

এরমধ্যে রয়েছে ২০.৪৫ কিলোমিটার বাস্তা নির্মাণ (কংক্রিট ঢালাই, হাঁট সলিং, পেভার ব্লক), ১৪৭৫ কিলোমিটার ড্রেইন নির্মাণ, ৩,৮৬২টি বিশুদ্ধ পানীয়জদের সংযোগ, ৯৩টি মাঝারি নলকূপ স্থাপন, ১টি কমিটানটি হল নির্মাণ, ১টি কমিউনিটি টয়লেট নির্মাণ, ১.৩২৯টি বৈদ্যুতিকরণ (স্ট্রিট নাইট), ২০০৯৬ কিলোমিটার স্ট্রিট লাইট ফেইল, ৫২৩টি স্লোপ লাইট ইতাদি। এই কাজগুলি ছাড়াও ৪৯নং ওয়ার্ডের আমতলী বাহপাসে ইউনিটি মল নির্মাণের কাজ চলছে। এরজন্য ১৫০ কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও পুর নিগমের বর্ধিত এলাকাগুলির উন্নয়নের জন্যা নাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছে ১২২ কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে।

Leave a Comment

আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধের সিদ্ধান্ত সার্বিক বিবেচনায় জনস্বার্থে গৃহীত: সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে