ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে সিসিডি ও এফআরএ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ২৭ মার্চ, ২০২৫। । উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষকদের অধিকার আইন (সিপিডি ও এফআরএ) বিষয়ক কর্মশালা-কাম-সচেতনতামূলক কর্মসূচি সালেমাস্থিত ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালার উদ্দেশ্য ছিল উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষকদের অধিকার আইন সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পিসিভি ও এফআরএ’র উপ-নিবন্ধক ড. এ সি শর্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াদিল্লির আইএমসি-আইসিএআর’র সদস্য প্রদীপ বরন রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন সালেমা ব্লকের বিএসি চেয়ারম্যান বিমল দেববর্মা, সালেমা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ননী গোপাল কর, সালেমা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব পোদ্দার এবং পশ্চিম ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের এসএমএস (এগ্রোনমি) মন্দিরা চক্রবর্তী।

এছাড়াও কর্মশালায় রাজ্যের অন্যান্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধিগণ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৩২৬ জনেরও বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় অতিথিগণ উদ্ভিদ জাত নিবন্ধন পদ্ধতি, কৃষকদের অধিকার আইন সম্পর্কে আলোচনা করেন। ধলাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে