শ্বশুর বাড়িতে গিয়ে দুই রাউন্ড গুলি ছুঁড়ে জামাই

প্রগতি ত্রিপুরা, আগরতলা,২২ মার্চ : গুলি কান্ডের ঘটনায় টানটান উত্তেজনা তেলিয়ামুড়ায়! উদ্ধার দুই রাউন্ড কার্তুজ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কুইশ্যার টিলা এলাকায় শনিবার সন্ধ্যা রাতে। ঘটনার বিবরণে তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকার বাসিন্দা অভিজিৎ দাস নামের এক যুবক শনিবার সন্ধ্যা রাতে পিস্তল হাতে শশুর বাড়িতে পৌঁছে স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকজনদের উদ্দেশ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে। গুলির বিকট শব্দ পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই যুবক অভিজিৎ দাস। পুলিশ ছুটে গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment