প্রগতি ত্রিপুরা, আগরতলা,২২ মার্চ : ধর্মনগরে পালিত হলো দোল উৎসব ২০২৫ তথ্য ও সংস্কৃতি দপ্তর,ধর্মনগর পুর পরিষদ, বিদ্যালয় শিক্ষা দফতর ও উদযাপন কমিটির উদ্যোগে পালিত হলো দোল উৎসব। হাজারো শিল্পীর নাচের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিবিআই স্কুলের সামনে থেকে বের হয়ে অটল কর্নার হয়ে সিনেমা হল চৌমুহনি হয়ে সেন্ট্রাল রোড হয়ে আম্রকুঞ্জে শেষ হয়।তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এই মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, তাছাড়াও উপস্তিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, সাংবাদিক সমর চক্রবর্তী সহ অন্যান্যরা।








