প্রয়াত সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্য করলেন দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ড

প্রগতি ত্রিপুরা, আগরতলা,২২ মার্চ : প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালো দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ড। আজ দুপুরে প্রয়াত সাংবাদিকের খোয়াই জাম্বুরা বাসভবনে এসে আর্থিক সাহায্য তুলে দিলেন প্রয়াত সাংবাদিকের পরিবারের হাতে। প্রায় এক বছর আগে আকস্মিক ভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সাংবাদিক মানুষ ভট্টাচার্য। প্রয়াত সাংবাদিক মানষ ভট্টাচার্যের পরিবারে উপার্জনশীল ব্যক্তি ছিল মানুষ ভট্টাচার। মা, স্ত্রী ও দুই শিশু সন্তান সহ পরিবার পরিজনদের রেখে গেছেন অকাল প্রয়াত সাংবাদিক মানস ভট্যাচার্য্য। মানষ ভট্টাচার্যের মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ে। দৈনিক সংবাদ ট্রাস্ট বোর্ডের এক প্রতিনিধি দল প্রয়াত সাংবাদিকের বাসভবনে এসে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন। দশ হাজার টাকা আর্থিক সাহায্য করলেন সাংবাদিকের ছেলে মেয়ের পড়াশোনার জন্য।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment