প্রগতি ত্রিপুরা, আগরতলা,২২ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে দেড় লাখ টাকার হেরোইন সহ দুই মাদক পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়। জানা গেছে,এদিন গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর কদমতলা সড়কের দিগলবাক এলাকায় ওৎপেতে বসে থাকে ধর্মনগর থানার পুলিশ।যথারীতি কদমতলা থেকে ধর্মনগর অভিমুখী TR05D-0476 নম্বরের একটি অল্টো গাড়ি দিগলবাক এলাকায় আসলে গাড়িটিকে সিগন্যাল দিয়ে দাঁড় করায় কর্তব্যরত পুলিশ।পরে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে তিনটি সাবানের বাক্সে মজুত তিন প্যাকেট হেরোউন উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় দুই হেরোইন পাচার কারীকে।এমর্মে স্থানীয় থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াং জানান,গোপন খবরের ভিত্তিতে এই অভিযান।অভিযানে তিন প্যাকেটে মোট ত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।যার কালো বাজারি মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।সাথে আটক করা হয়েছে চুরাইবাড়ি থানার ফুলবাড়ি এলাকার পারভেজ হোসেন ও ধর্মনগর থানার ইয়াকুব নগর এলাকার সিমন মিয়া নামের দুই মাদক পাচারকারীকে।বর্তমানে হেরোইন সমেত দুই পাচারকারী ও অল্টো গাড়িটি স্হানীয় থানার হেফাজতে রয়েছে।তাছাড়া ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।তিনি আরো জানান পুলিশি রিমান্ড চেয়ে ধৃতদের শনিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।








