ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ

অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৫: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চতর মাধ্যমিকের সোসিওলজি পরীক্ষা আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রাজ্যে ৬০টি উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অন্তর্গত সবগুলি পরীক্ষাস্থলের অবস্থা শান্তিপূর্ণ ছিল। সারা রাজ্যে সোসিওলজি পরীক্ষায় বসেছিল ২০৯ জন।

এর মধ্যে ছাত্র ১১৩ জন ও ছাত্রী ৯৬ জন। ১ জন ছাত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল। ছাত্রছাত্রীর উপস্থিতির হার ৯৯.৫২ শতাংশ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে আগামী ২ ১ মার্চ উচ্চতর মাধ্যমিকের কম্পিউটার সায়েন্স, মিউজিক বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।

Leave a Comment