অনলাইন ডেস্ক, ১৯ মার্চ, ২০২৫: বিজ্ঞানসম্মতভাবে বাদাম চাষের কৌশল সম্পর্কে কৃষকদের অবগত করতে আজ কেভিকে, ধলাইয়ের উদ্যোগে এক ‘ফিল্ড ডে’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমবাসা মহকুমার বলরাম এডিসি ভিলেজে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ৫৫ জন বাদাম চাষি, সংশ্লিষ্ট ভিলেজ কমিটির জনপ্রতিনিধিগণ ও আমবাসা এফপিও’র সদস্যগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে কৃষি বিশেষজ্ঞগণ বাদাম চাষের জন্য মাটি পরীক্ষার গুরুত্ব, উচ্চফলনশীল বাদাম চাষের কার্যকর পদ্ধতি নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন। কেভিকে ধলাই থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








