অনলাইন ডেস্ক, ১৮ মার্চ, ২০২৫: মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (সিপিইটি), সেন্টার ফর স্কিলিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট (সিএসটিএস) উদ্যোগে ২ দিনের জাতীয় কর্মশালার আয়োজন করা হয়।
এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন টি আই ডি সি চেয়ারম্যান নবাদল বনিক, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।ডাঃ হরেকৃষ্ণ ডেকা, অফিসার ইন-চার্জ, সিপিইটি গুয়াহাটি শ্রী সঞ্জীব কুমার জানজুয়া, এড-অ্যাসেট ম্যানেজার (ডেসিনেট) ত্রিপুরা অ্যাসেট, ওএনজিসিশ্রী সৌরজিৎ বোস, অফিসার ইন-চার্জ, সিপিইটি আগরতলা শ্রী পঙ্কজ কুমার বিশ্বাস, জেনারেল ম্যানেজার এবং অফিসার ইন-চার্জ, গেইল (ইন্ডিয়া) লিমিটেড। শ্রী লিয়ান জ্যাকব তাংপুয়া, কারিগরি কর্মকর্তা, সিআইপিইটি।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দুই দিনেরএই কর্মশালার উদ্বোধন করে টি আই ডি সি চেয়ারম্যান নবাদল বনিক বলেন, ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগান রয়েছে। কিন্তু সবার মনে প্রশ্ন হচ্ছে রাবারের বড় বড় কারখানা গুলি ত্রিপুরায় কেন আসছেনা।
কিন্তু যতক্ষণ না পর্যন্ত পেট্রোকেমিক্যালস -এর ফ্যাক্টরি ত্রিপুরা রাজ্যে না হবে ততক্ষণ পর্যন্ত বড় বড় রাবারের কারখানা ত্রিপুরা রাজ্যে হবে না। পেট্রোকেমিক্যালস ফ্যাক্টরি না থাকার কারণে আমাদের রাজ্যের রাবার অন্য রাজ্য যাচ্ছে। তাই তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যে যে রাবার কারখানা রয়েছে সেগুলির আধিকারিকদের নিয়ে এই ধরনের যৌথ কর্মশালার আয়োজন করার আহ্বান জানান।








