তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক

প্রগতি ত্রিপুরা, ২৩ জুলাই, ২০২৬: ​ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নির্দেশক্রমে বৃহস্পতিবার, এক দিবসীয় প্রবাসে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে আসেন খোয়াই জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস। তাঁর সফরকে কেন্দ্র করে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারী ও কর্মীদের নিয়ে সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভিত আরও মজবুত করা এবং তৃণমূল স্তরে দলকে সুসংগঠিত করার উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক ঐক্য, নিয়মিত জনসংযোগ বৃদ্ধি এবং দলের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা বিজেপির সহ-সভাপতি নিতীন কুমার সাহা, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্যসহ জেলা ও মণ্ডল স্তরের একাধিক নেতৃত্ব এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।

বৈঠকের শেষে আগামী দিনে সাংগঠনিক কর্মসূচিকে আরও গতিশীল করে তোলার লক্ষ্যে একাধিক দিকনির্দেশনা দেওয়া হয় এবং বুথভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী