সাউথ ত্রিপুরা অটো মজদুর সংঘের উদ্দ্যোগে শান্তির বাজারে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাদিবস উৎযাপন করা হয়।

প্রগতি ত্রিপুরা, ২৩ জুলাই, ২০২৬: ​ ২৩ শে জুলাই বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘের ৭২ তমপ্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সহিত উৎযাপন করাহয়। সাউথ ত্রিপুরা অটো মজদুর সংঘের উদ্দ্যোগে শান্তিরবাজারে অবস্থিত বগাফা অটোষ্টেন্ডে ভারতীয় মজদুর সংঘের দলীয়পতাকা উত্তোলনকরে শ্রমীক গীত গাইয়ে ও বিভিন্নপ্রকারের সামাজিক কর্মসূচীর মাধ্যমে আজকের এই কর্মসূচী পালনকরাহয়।

ভারতীয় মজদুর সংঘের সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সদস্যরা প্রতিষ্ঠাদিবস উৎযাপন করে শান্তিকলোনী এলাকার এক শ্রমিক ভাইয়ের কৃতী সন্তানকে সংবর্ধনা প্রদানকরে। জানাযায় শ্রমিক ভাইয়ের কন্যাসন্তান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যদের দ্বাদশপরিক্ষায় দশমস্থান অর্জন করে। তাই কৃতি ছাত্রীকে সংবর্ধনা ও কিছু অর্থরাশী প্রদানকরে অটো মজদুর সংঘের সদস্যরা।

পরবর্তী সময় সকলেমিলে লাউগাং অবস্থিত মনোরমাশিশুনিকেতনেগিয়ে শিশুদের মধ্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরন করে। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের মাদার কমিটির কো কনভেনার বাপি দেবনাথ, সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সাবডিভিশনাল সেক্রেটারী অপু মজুমদার, প্রেসিডেন্ট প্রসনজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। আজকের দিনে সাউথ ত্রিপুরা অটেরিক্সা মজদুর সংঘের এইধরনের সামাজিক কর্মসূচীকে সকলে সাধুবাদ জানান।

Leave a Comment