অভিযুক্ত মদ বিক্রেতাকে হাতেনাতে আটক করলো এলাকার মহিলারা!

প্রগতি ত্রিপুরা, ২রা মে, ২০২৬। অভিযুক্ত মদ বিক্রেতাকে হাতেনাতে আটক করলো মধুপুর থানার পাণ্ডবপুর এলাকার মহিলারা ! থানা আমার জলভাত। সেই কথা বলেও রক্ষা পেল না পুলিশের হাত থেকে পাণ্ডবপুর এলাকার মদ ব্যাপারী উত্তম দাস।

এলাকার প্রমিলা বাহিনী এবং যুবকরা একাকার হয়ে দীর্ঘদিন যাবত উৎ পেতে বসে থেকে অবশেষে শুক্রবার রাতে দশটা নাগাদ হাতেনাতে আটক করলো মদ ব্যাপারী উত্তম দাসকে প্রচুর পরিমাণে মদসহ।

অবশেষে আমতলি থানা পুলিশ মদ ব্যাপারী উত্তম দাস কে মদ সহ নিয়ে যাই আমতলী থানায় সঙ্গে ছিলেন তার দোকান থেকে উদ্ধার হওয়া এক মদখোর।

ঘটনার বিবরনে জানা যায় পাণ্ডবপুর স্কুলটিলা এলাকায় এলাকার মহিলারা দীর্ঘদিন যাবত মদ খোরদের যন্ত্রণায় অতিষ্ট হয়েছিল। পরবর্তী সময়ে এলাকার জনগণ সকলে একত্রিত হয়ে এক সভার মাধ্যমে সিদ্ধান্ত হয় এখন থেকে পাণ্ডবপুর স্কুল টিলা এলাকায় যারা মদ বিক্রি করবে তাদের আটক করে ১০ হাজার টাকা জরিমানা করে মাথা ন্যাড়া করা দেওয়া হবে।

তারপরেও একাংশ মদ ব্যাপারী মদ বিক্রি করে যাচ্ছে আড়ালে। এলাকার মহিলাদের অভিযোগ পাণ্ডবপুর স্কুলটিলা এলাকায় 12 জন মদ বিক্রেতা রয়েছে। যার মূল মাস্টারমাইন উত্তম দাস। তার বাবাও ছিল একটা সময় মদ ব্যাপারী।আজ ছেলেও সেই পথেই চললো।

শেষ পর্যন্ত শনিবার রাত দশটা নাগাদ তার বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করে তাকে মদ সহ নিয়ে যায় আমতলী থানায়। তবে এলাকার জনগণ কিংবা মহিলারা সচেতন যার দরুন মদবিরোধী অভিযানে নেমে বারবার সাফল্য পেয়েছে। তবে তাদের একটাই বক্তব্য পুলিশ যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করে তার যাতে শাস্তি হয়।যাতে করে পুনরায় মদ বিক্রির কথা আর না ভাবে।

Leave a Comment