সোনামুড়ায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ! অভিযুক্ত দাদু গ্রেপ্তার!!

প্রগতি ত্রিপুরা, ১লা মে, ২০২৬। সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে গাতার ধর্ষণ, জানানাজির পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানা এলাকার চন্দনমুড়ায়। অভিযুক্ত দাদু প্রাণ বল্লভ দাসকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণির ওই ছাত্রী বাড়িতে দাদু-ঠাকুমার সঙ্গে থাকত, মা নেই, বাবা চেন্নাইতে কর্মরত। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দাদু প্রাণ বল্লভ দাস নাতনিকে যৌন নির্যাতন করতেন।

কয়েক দিন আগে মেয়ে তার বান্ধবীর নিকট বিষয়টি জানায়, অভিযোগ, ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বুধবারে নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত দাদু। বুধবারে বাড়ির পাশের এক বান্ধবী মেয়েটি ডাকতে আসলে , ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।,

খবর যায় সোনামুড়া থানায় পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরায় ভেঙে পড়ে অভিযুক্ত প্রাণ বল্লভ দাস ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।

নৃশংস ঘটনায় গোটা সোনামুড়া মহকুমায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment