প্রগতি ত্রিপুরা, ১লা মে, ২০২৬। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির বাংলা মিডিয়ামের সাথে ইংলিশ মিডিয়ামের ৩৩ তম সংযুক্ত প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শুক্রবার।
রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের সুচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
পড়ে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন পড়ালেখার গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে স্কুল গুলি বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরের বহু ছাত্র ছাত্রী প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে রাজ্য ও দেশের মধ্যে সুনামের সাথে কাজ করছে।








