আজ বুদ্ধপূর্ণিমা।

প্রগতি ত্রিপুরা, ১লা মে, ২০২৬। শুক্রবার বুদ্ধের ২৫৭০ তম জন্মদিন। আগরতলার কুঞ্জবন বেনুবন বিহারে নানান কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয় বুদ্ধ জন্ম জয়ন্তী।

বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে বুদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ মন্দিরকে সাজিয়ে তুলছেন। বেনুবন বিহারের অধ্যক্ষ জানান শুক্রবার বুদ্ধ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এইদিন সকালে বুদ্ধ পূজা করা হয়। বিশ্ব শান্তির জন্য এই পূজা করা হয়। বুদ্ধ পূজার পর বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়। সকলে যেন সুস্থ ও শান্তিতে থাকতে পারে তার জন্য প্রার্থনা করা হয়েছে।

Leave a Comment