প্রগতি ত্রিপুরা, ২৯ জানুয়ারি, ২০২৬ : বলেরো ও মারুতি ভ্যানের সংঘর্ষে আহত ৮! গুরুতর আহত ভ্যান চালক!!
ঘটনা বড়মুড়া সাধুপাড়া এলাকায়। চম্পকনগর পুলিশ ফাঁড়ির অন্তর্গত বড়মুড়া সাধু পাড়া এলাকায় আমবাসা থেকে আগরতলা গামী দাঁড়িয়ে থাকা TR03 M 0253 মারুতি ভেন গাড়িতে আগরতলা থেকে তেলিয়ামুড়া গামী TR 0 4 4357 নম্বরের বলেরো গাড়ি স্বজোরে ধাক্কা মারে এতে মারুতি ভেন গাড়িতে থাকা চালক সহ ৫ জন যাত্রী আহত হয় যার মধ্যে ভেন চালক গুরুতর আহত হয়।দুই গাড়িতে মোট প্রায় ৮ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।
ভেন চালক আটকে ছিল তাকে ভেনের সামনের অংশ কেটে বের করে নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে।
গোটা ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান জিরানিয়া দমকল বাহিনীর এক কর্মী।








