সিপিআইএম-এর অঞ্চল সম্পাদকের গাড়ীর ধাক্কায় আহত এক যুবক! উপযুক্ত শাস্তির দাবীতে শান্তির বাজার থানায় এলাকাবাসী

প্রগতি ত্রিপুরা, ১৭ জানুয়ারী, ২০২৬: শান্তির বাজারে গাড়ীর ধাক্কায় আহত এক যুবক। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার পূর্ব পাড়া এলাকায় টি আর ০৮ ০৫৩৮ নাম্বারের গাড়ী বেপরোয়া ভাবে দ্রুত গতিতে গিয়ে শান্তুনু চৌঁধুরী নামে এক যুবককে সজোরা ধাক্কা দেয়। শান্তুনু ছাড়াও বেশ কয়েকজনকে গাড়ীটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ীর ধাক্কায় গুরতর আহত হয় শান্তুনু।

এই দুর্ঘটনার ব্যাপারে জানতে পেরে স্থানীয় লোকজনেরা দ্রুততার সহিত গাড়ীটি পিছে ধাওয়া করে বেতাগা এলাকা থেকে গাড়ীটিকে আটক করে। স্থানীয় লোকজনদের অভিযোগ গাড়ীতে থাকা শান্তির বাজারের সিপি আই এম এর অঞ্চল কমিটির সম্পাদক আশুতোষ দেবনাথ ও উর গাড়ী চালক মদমত্ত অবস্থায় ছিলো। এতে করে দ্রুতগতিতে গাড়ী চালিয়ে লোকজনদের ইচ্ছাকৃত ভাবে পিষে মারার প্রয়াস চালিয়ে গেছে।

শান্তির বাজারের লোকজনেরা গাড়ী চালককে আটক করতে ও আশু দেবনাথের উপযুক্ত শাস্তির দাবীতে শান্তির বাজার থানায় জরোহন। অভিযুক্ত গাড়ী চালকের বিরুদ্ধে শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ দায়ের করাহয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয় গাড়ী চালককে আটক করে বিলোনিয়া থানায় রাখা হয়। পুলিশের কথাশুনে সকল লোকজনেরা থানাথেকে চলে আসে। সকলে একটাই দাবী করেন পুলিশ যেন গাড়ী চালক ও আশু দেবনাথের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহনকরে। এখন দেখার বিষয় এই বিষয়ে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Leave a Comment