মোহনপুরে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারী, ২০২৬: মোহনপুর নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ের উদ্যোগে এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও পশ্চিম ত্রিপুরা জেলা সমাজ শিক্ষা আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় গতকাল মোহনপুর ব্লকের পঞ্চবটীস্থিত মৈত্রী কমিউনিটি হলে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযান বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, মোহনপুর ব্লকের বিডিও গোপাল কৃষ্ণ দত্ত, মোহনপুর আইসিডিএস প্রজেক্টের সিডিপিও দীপক চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সুন্দর টিলা আউট পোষ্টের সাব ইন্সপেক্টর প্রদীপ ত্রিপুরা এবং কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. অরিন্দম মজুমদার বাল্যবিবাহের উপর বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ৪-৬ বছরের মেয়ে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

Leave a Comment