প্রগতি ত্রিপুরা, ১১ অক্টোবর, ২০২৫। চাহিদা আছে, কিন্তু বাজারে গিয়ে মাটির প্রদীপের সঠিক দাম পাচ্ছেন না মৃৎশিল্পীরা।
শহরের নন্দননগর এলাকা মৃৎশিল্পীদের জন্য বেশ পরিচিত। প্রতিবছর দীপাবলীর আগে ওই এলাকার মৃৎশিল্পীদের হাতে তৈরি প্রদীপ শহর এবং শহরতলীতে বিক্রি হয়। এবারও দীপাবলি উপলক্ষে শিল্পীরা প্রচুর প্রদীপ তৈরি করেছেন।
কিন্তু তাদের আক্ষেপ একটাই, দীপাবলিতে প্রদীপের ভালো চাহিদা থাকা সত্ত্বেও সঠিক দাম পাওয়া যায় না। এবার অন্তত এই আক্ষেপ যেন কাটিয়ে উঠতে পারেন সেই আশায় আছেন সবাই।








