চড়িলাম নন্দনকানন জেবি স্কুলে দুঃসাহসিক চুরি!

প্রগতি ত্রিপুরা, ১০ অক্টোবর, ২০২৫। মন্দির মসজিদ পর শিক্ষালয়ে প্রতিনিয়ত হানা দিচ্ছে চোরের দল।

বিশ্রামগঞ্জ বিদ্যা জ্যোতি স্কুলের পর দক্ষিণ চড়িলাম নন্দনকানন জেবি স্কুলে বৃহস্পতিবার গভীর রাতে হানা দেয় চোরের দল।

চোরের দল নিয়ে যায় বিদ্যালয়ের তিনটি সিলিং ফ্যান।শুক্রবার বিদ্যালয়ে এসে স্কুলে প্রধান শিক্ষক সহ অন্যান্যরা দেখতে পান স্কুলের ক্লাসরুমের দরজা তালা ভাঙ্গা। শ্রেণিকক্ষে প্রবেশ করে দেখতে পায় চুরির ঘটনা।

খবর দেয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। পুলিশ ঘটনার খবর পেয়ে পেয়ে ছুটে যায় এবং চুরির ঘটনার বিষয় লিপিবদ্ধ করেন ।

পাশাপাশি পুলিশকে দেখতে পেয়ে এলাকাবাসীর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং দূরত্ব এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার দাবী জানান।

শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল দেবনাথ এবং এসএমসি কমিটির চেয়ারম্যান কমল দেবনাথ।

জানাযায় বিদ্যালয়টি বন্ধ হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে যুবকরা এই স্কুলের বারান্দায় নেশার আসর জমায়, কেননা স্কুলে নেই কোন বাউন্ডারি ওয়াল।

বিশ্রামগঞ্জ আই এস কে জানানোর পরও তারা কোনো রকম উদ্যোগ গ্রহণ করছেন না বলে এদিনে খুব প্রকাশ করলেন প্রধান শিক্ষক।

তবে এই স্কুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্কুলে তিনজন ছাত্র-ছাত্রী চার জন শিক্ষক।

Leave a Comment