শান্তির বাজার প্রজাপিতা ব্রম্রাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়

অনলাইন ডেস্ক, ২৩ আগস্ট, ২০২৫। শান্তির বাজার প্রজাপিতা ব্রম্রাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়।

প্রজাপিতা ব্রম্রাকুমারি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে সারা ভারতবর্ষব্যাপী ১ লক্ষ ইউনিটের বেশি রক্ত সংগ্রহের অভিযান চলছে।

ভারতের পাশাপাশি নেপাল দেশের লোকজনেরাও এই কর্মসূচীতে রক্তদান করছে বলে জানাযায়। এই রক্তদান কর্মসূচী অনুষ্ঠান পালন করার মূল উদ্দ্যেশ্যে আগামী ২৫ শে আগষ্ট প্রজাপিতা ব্রম্রা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের চীফ দাদী প্রকাশমনির ১৮ তম স্মৃতি দিবস।

তাই উনার স্মৃতিদিবসে কেন্দ্রকরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গত ১৭ আগষ্ট দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর হাতধরে এই রক্তদান কর্মসূচীর শুভ সূচনা করাহয়।

আগামী ২৫ শে আগষ্ট পর্যন্ত চলবে এই রক্তদান কর্মসূচী। বর্তমানসময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচী চলছে। আগামী ২৫ শে আগষ্ট শান্তির বাজারে রক্তদান কর্মসূচী অনুষ্ঠীতহবে।

এই রক্তদান কর্মসূচীর বিস্তারিতদিকগুলি জানানদিতে আজকের এই সাংবাদিক সন্মেলনের আয়োজকরাহয়।

সাংবাদিক সন্মেলনের মাধ্যমে জানানো শান্তির বাজারে আয়োজিত রক্তদান শিবিরে শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মহকুমাশাসক মনোজ কুমার সাহা, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য ও ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা উপস্থিত থাকবেন।

শান্তির বাজারে আয়োজিত রক্তদান শিবির ২০ থেকে ২৫ জন রক্তদাতা রক্তদান করবে বলে জানা যায়।

Leave a Comment