ধর্মনগরে অনুষ্ঠিত হলো বিশ্ব রক্ত দাতা দিবস

অনলাইন ডেস্ক, ২০ জুন, ২০২৫: বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে আজ ধর্মনগরে ও এই রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রক্ত দিন, আসা জাগান, চলুন সবাই মিলে জীবন বাচাই” – এই স্লোগানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো বিশ্ব রক্ত দাতা দিবস।

ভলান্টারি ব্লাড ডোনার্সএসোসিয়েশনের ব্যবস্থাপনায়, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চারন পরিষদের আর্থিক সহযোগিতায় এবং উত্তর ত্রিপুরা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশনের সহযোগিতায় ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো বিশ্ব রক্ত দাতা দিবস।

রক্তের বিভিন্ন গ্রুপ আবিষ্কারক বিশ্ব বরেণ্য বিজ্ঞানী কার্ল ল্যান্ড স্টাইনারের জন্মদিন ছিল ১৪ জুন। এই দিনটি বিশ্ব রক্তদাতা দিবস রূপে প্রতিবছর পালন করা হয়। সেই দিনকে কেন্দ্র করে আজ ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় বিশ্ব রক্তদাতা দিবস।

রক্তদাতা সংস্থা গুলোর প্রতি সম্মান জ্ঞাপনার্থে আয়োজিত অনুষ্ঠান বিশ্ব রক্তদাতা দিবসের শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন।

তাছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য রক্ত সঞ্চারণ পরিষদের মেম্বার সেক্রেটারি ডাক্তার বিশ্বজিৎ দেববর্মা, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানি দাস সেন, কাউন্সিলার রাহুল কিশোর রায়, ডাক্তার সন্দীপক রায়, সমর চক্রবর্তী প্রমূখ।

তাছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিধান গোস্বামী এবং বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি চম্পু সোম।

আজকের বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রক্তদান ও রক্তদাতা সংস্থাগুলোকে সম্মাননা প্রদান করা হয় এবং ভলান্টারি রক্তদান শিবিরের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করা হয়।

পাশাপাশি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সাথে থাকে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ওপেন কুইজ প্রতিযোগিতা।

Leave a Comment