অনলাইন ডেস্ক, ২০ জুন, ২০২৫: কাজের সন্ধানে ভারতে চলে আসেন এক বাংলাদেশি মহিলা। অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরে ধরা পড়ে যান ঐ বাংলাদেশী মহিলা। গত ২৯ জানুয়ারি কাজের সন্ধানে ভারতে আসেন মহিলা।
জানা গিয়েছে, মহিলা সেই সময়ে দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে আসেন। মহিলা জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে ফেসবুকের মাধ্যমে এক ব্যাক্তির সাথে পরিচয় হয় তার।
সেই ব্যাক্তি বেঙ্গালোরে চাকরি দেবে বলে তাকে ভারতে আসতে বলা হয়। তার কথা অনুসারে মহিলা ব্যাক্তির পরিচিত দালাল তাঁকে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পার করে ত্রিপুরায় নিয়ে আসে ।
সেখান থেকে তাঁকে ব্যাঙ্গালুরুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে নিয়ে যায়। কিন্তু রেল স্টেশনে ধরা পড়ে যান। আদালত তাকে জেল ও জরিমানা করে।
তিন মাসের পর আদালত থেকে জামিন পেলেও জেল থেকে বের হতে পারেননি কারণ কেউ জামিনদার ছিল না। পরে ৫ মাস জেলে থাকতে হয় তার।
এরই মধ্যে সোমনাথ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাকে জেল থেকে জামিনে ছাড়িয়ে আনে। আসার সময় অটোতে বসে সোমনাথ নাকি আরেকজনকে ফোন করে । তখন মহিলার সন্দেহ হয় তাকে হয়তো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
তাই তিনি অটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত সোমনাথ তাকে মারধর করে । শেষপর্যন্ত মহিলা অটো থেকে নেমে পড়েন।
এরপর শুক্রবার তিনি পশ্চিম আগরতলা থানায় এসে সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানান এবং মহিলা এখন নিজ দেশে ফিরে যেতে চাইছেন।







