পোর্টাল বন্ধ, রাজস্ব আয়ের বিরাট ক্ষতি রাজ্য সরকারের!

অনলাইন ডেস্ক, ১৯ই জুন ২০২৫। ত্রিপুরা সরকারের ভুমি রাজস্ব দপ্তরের Jami Tripura ও NGDRS অনলাইন পোর্টাল বন্ধ হয়ে আছে প্রায় এক মাস হতে চলেছে।

এই সাইট বন্ধ থাকার ফলে বর্তমানে সারা রাজ্যে জমি কেনা বেচা থেকে শুরু করে জমির পরচা বের করা, জমির ডিমারগেশন, নামজারী ইত্যাদি জমি সংক্রান্ত জাবতীয় কাজ বন্ধ!! বর্তমান ডিজিটালাই জেশনের যুগে জমি সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে করা হয়।

মানুষের জমির রেকর্ড সরকারের জমি সংক্রান্ত পোর্টালে সংরক্ষিত রয়েছে। যে কেউ নিজের জমির পরচা, মেপ ইত্যাদি দেখতে বা সংগ্রহ করতে হলে সরকারের ঐ অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারেন।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের এই অনলাইন পোর্টাল বন্ধ থাকার করনে সারা রাজ্যে জমি সংক্রান্ত সমস্থ কাজ বন্ধ। এর ফলে মানুষ যেমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনী রাজ্য সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয়ের ক্ষতি হচ্ছে।

এই অনলাইন সাইড কেন বন্ধ? কবে থেকে চালু হবে তার কোন সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না রাজ্য সরকারের ভুমি রাজস্ব দপ্তরের কোন আধিকারীকের কাছ থেকে। এমতাবস্থায় রাজ্যের সব থেকে বেশি বিপাকে পরেছেন জমির ক্রেতা বিক্রেতা গন।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাওয়া খবরে জানা গেছে জমি বিক্রির বিষয়ে নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করে বায়না নিয়ে বা দিয়ে এখন মহা বিপদে পরেছেন ক্রেতা বিক্রেতা গন। এদিকে জমি সংক্রান্ত বিষয়ে মুহুরীর, দলিল লিখক যারা এই কাজ করে নিজেদের পরিবার প্রতিপালন করে আসছেন রাজ্য সরকারের এই জমি সংক্রান্ত অন লাইন পোর্টাল মুখ থুবরে পড়ার কারনে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে পরেছে।

← Back

Thank you for your response. ✨

Leave a Comment