অনলাইন ডেস্ক, ০৮ এপ্রিল, ২০২৫: ২০২৪-২৫ অর্থবছরে এম.জি.এন.রেগার মাধ্যমে মোহনভোগ ব্লকের জনজাতি অধ্যুষিত আনন্দপুর এ.ডি.সি. ভিলেজে বিভিন্ন প্রকল্প রূপায়িত হয়েছে। এরমধ্যে পুকুর খনন করে দেওয়া হয় ১টি। এ কাজে ১ লক্ষ ৩ হাজার টাকা ব্যয় করা হয়। শ্রমদিবস সৃষ্টি হয় ১ হাজার ৯৩টি।
১ লক্ষ ৪১ হাজার ৭৫ টাকা ব্যয় করে ডাইভারশন খাল সংস্কার করা হয় ১টি। এতে ৪৭৪টি শ্রমদিবস সৃষ্টি হয়। সেচ খাল তৈরি করে দেওয়া হয় ১টি। এতে ৪১৫টি শ্রমদিবস এবং ১ লক্ষ ৬৫ হাজার ৭১২ টাকা ব্যয় করা হয়। কৃষি কাজের জন্য পতিত জমি সমতল করে দেওয়া হয় ৪ ইউনিট।
ব্যয় করা হয় ৫ লক্ষ ১৬ হাজার ৩২৪ টাকা। এক্ষেত্রে ১ হাজার ৮২৯টি শ্রমদিবস সৃষ্টি হয়। তাছাড়া জলের পারকোলেশন ট্যাঙ্ক তৈরি করে দেওয়া হয় ২ ইউনিট। এগুলির নির্মাণ কাজে ব্যয় করা হয় ৩ লক্ষ ৯০ হাজার ৬৫৪ টাকা এবং ১ হাজার ১৫৯টি শ্রমদিবসের সৃষ্টি হয়। মোহনভোগ ব্লক কার্যালয় থেকে এ সংবাদ জানানো হয়েছে।








