বিধানসভায় তিনটি বিল গৃহীত

অনলাইন ডেস্ক, ২৬ মার্চ, ২০২৫। । রাজ্য বিধানসভায় আজ তিনটি বিল ধুনিভোটে গৃহীত হয়েছে। ‘দ্য সোসাইটিস রেজিস্ট্রেশন (ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ (দ্য ত্রিপুরা বিল নং ৩ অব ২০২৫)’ বিলটি সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পেশ করলে সেটি ধুনিভোটে গৃহীত হয়।

‘দ্য ত্রিপুরা কো-অপারেটিভ সোসাইটিস (ফিফথ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ (দ্য ত্রিপুরা বিল নং ৪ অব ২০২৫)’ বিলটি সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সভায় পেশ করেন। এটিও সভায় ধুনিভোটে গৃহীত হয়।

এছাড়া ‘দ্য ত্রিপুরা এক্সাইজ (ফিফথ অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ (দ্য ত্রিপুরা বিল নং ৫ অব ২০২৫)’ বিলটি সভায় অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রতনলাল নাথ পেশ করেন। এই বিলের উপর বিধায়ক গোপাল চন্দ্র রায় সংক্ষিপ্ত আলোচনা করেন। পরে এই বিলটি ধুনিভোটে গৃহীত হয়।

Leave a Comment

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে