প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় এসেছেন ১৪ লক্ষ ৩৭ হাজার ৯৩৭ জন কৃষক: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ মার্চ, ২০২৫। । রাজ্যে ২০১৬-১৭ সাল থেকে ২০২৪-২৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ১৪ লক্ষ ৩৭ হাজার ৯৩৭ জন কৃষক তাদের নাম অন্তর্ভুক্ত করেছেন। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক মাইলায়ু মগের এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজ্য সরকার অধিক থেকে অধিকতর ধানচাষিদের বীমাকরণে উৎসাহ দিতে ২০২০-২১ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত একটি পরিপূরক প্রকল্প হিসেবে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করে।

এতে করে সমস্ত ইচ্ছুক ধানচাষিরা কানি প্রতি মাত্র ১০ টাকা দিয়ে বীমার আওতায় আসার সুযোগ পেয়েছেন এবং কৃষকের প্রিমিয়ামের কানি প্রতি বাকি ২১০ টাকা রাজ্য সরকার বহন করছে। এরজন্য রাজ্য বাজেট থেকে ২০২০-২১ থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত মোট ৩২ কোটি ৭৫ লক্ষ ৮০ হাজার টাকা কৃষকের প্রিমিয়াম ও ভর্তুকি হিসেবে প্রদান করা হয়েছে।

২০২৫-২৬ সাল থেকে ধানের পাশাপাশি আলু ও তরমুজ চাষিদের বীমার আওতায় আনার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রিমিয়ামের একটা বড় অংশ বহন করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী