পিএম-সূর্যঘর মুফত বিজলি যোজনায় ১২ হাজার ৮৮৯ জন রেজিস্ট্রেশন করিয়েছেন: বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ মার্চ, ২০২৫। । রাজ্যে পিএম-সূর্যঘর মুফত বিজলি যোজনায় চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত ১২ হাজার ৮৮৯ জন রেজিস্ট্রেশন করিয়েছেন। এরমধ্যে অনলাইনে আবেদন করেছেন ৩ হাজার ১০১ জন। জমাকৃত আবেদনের উপর ১৫০ জনের বাড়িতে সোলার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

আজ রাজ্য বিধানসভায় বিধায়ক মাইলাফু মগ এবং বিধায়ক অশোক চন্দ্র মিত্রের এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম মিনিস্ট্রি অব নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি (এমএনআরই)-এর গাইডলাইন অনুযায়ী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে রিনিউয়েবল এনার্জি সার্ভিস কোম্পানি (আরইএসসিও) এবং ক্যাপিটেল এক্সপেন্ডিচার (সিএপিইএক্স) মডেলে এই প্রকল্প স্থাপন ও প্রসারের পরিকল্পনা নিয়েছে।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী