স্কুটি এবং যাত্রীবাহী গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত এক

অনলাইন ডেস্ক, ২২ মার্চ, ২০২৫: উদয়পুর রাধা কিশোরপুর থানাধীন এগ্রিকালচার চৌমুহনি এলাকায় স্কুটি এবং যাত্রীবাহী গাড়ি মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেনএক স্কুটি আরোহী। সংবাদে জানা যায়, শনিবার উদয়পুর মহকুমার অন্তর্গত এগ্রিকালচার চৌমুহনী সাব্রুম-আগরতলা জাতীয় মহাসড়কে একটি এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিকাশ রায়, বয়স ৬১, পেশায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, বাড়ি ধজনগর এলাকায়।

শনিবার নিজ বাড়িতে যাওয়ার পথে স্কুটি আরোহীকে বিপরীত দিক আগরতলা থেকে উদয়পুরে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে স্কুটি চালক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। দুর্ঘটনা হওয়ার পর যাত্রীবাহী বাস গাড়িটি ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। এলাকাবাসীরা দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহত স্কুটি চালককে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরবর্তী সময় খবর পেয়ে ছুটে আসে মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ রাধাকিশোর পুর থানার পুলিশ ও টিএসআর বাহিনী। পরবর্তী সময় মহকুমার পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নেতৃত্বে গোমতি জেলা ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে ধজনগর এলাকায়।

Leave a Comment